০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে স্টেকহোল্ডার’স প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

শ্যামনগর কাশিমাড়ীতে মাল্টি স্টেকহোল্ডার’স প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর উক্ত সভা অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. দেলোয়ার হোসেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। এই সভার মাধ্যমে কাশিমাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, জনসেবার মান বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মা ও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসক বলেন,গ্রাম থেকে শহর—সবখানেই শিক্ষা বিস্তার, ডিজিটাল সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই অগ্রযাত্রায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, জনগণ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় কাশিমাড়ী ইউনিয়ন একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়নে পরিণত হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শ্যামনগরে স্টেকহোল্ডার’স প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১০:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫