১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান

  • মনোয়ারুল ইসলাম
  • প্রকাশিত হয়েছে: ১২:০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ জন পড়েছেন

রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান

মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম।

আলোচনাসভায় জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। পরিবার-পরিজন ছেড়ে প্রবাসীরা বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। দক্ষ কর্মীরা বিদেশে অদক্ষ কর্মীদের তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি বেতন পান। কিন্তু প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদের অভাবে কাঙ্ক্ষিত সংখ্যক কর্মী বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। এ জন্য প্রবাসে যেতে আগ্রহীদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার, রংপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল ইক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রংপুর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল প্রধান মো. মতিউর রহমান।

আলোচনাসভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের পরিবারের মাঝে ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। পরে রংপুর টাউন হল মাঠে তিন দিনব্যাপী অভিবাসী ও চাকরি মেলার উদ্বোধন করা হয়। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান

প্রকাশিত হয়েছে: ১২:০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫