০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা রিজওয়ানা হাসান পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব

মোঃ আবুল কালাম আজাদ:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব প্রদান করেছে সরকার।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, উপদেষ্টা পরিষদের দু’জন সদস্য — আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম — পদত্যাগ করায় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। পুনর্বিন্যাস অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের একজন শীর্ষ পরিবেশ আইনজীবী এবং পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ।

তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষায় আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

পরিবেশ সংরক্ষণে অবদান রাখার জন্য তিনি পেয়েছেন, ২০০৯: টাইম ম্যাগাজিনের ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’, ২০১২ এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার।

গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, প্রথম বাংলাদেশি হিসেবে এ ছাড়াও পরিবেশ ও জলবায়ু ইস্যুতে তার আন্তর্জাতিক প্রভাব ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন বৈশ্বিক ফোরাম ও ফেলোশিপ অর্জন করেছেন।

১৯৬৮ সালের ১৫ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সাহেবের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (লিটু) সাহেবের সহধর্মিনী।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রে আইজেনহাওয়ার ফেলোশিপ লাভ করেন।

নতুন দায়িত্বের আগে তিনি সরকারের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা,
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা
হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এখন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর দেশব্যাপী শুভানুধ্যায়ী, পরিবেশ আন্দোলনকারীরা এবং তাঁর নিজ এলাকা হোমনাসহ বিভিন্ন মহলে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

উপদেষ্টা রিজওয়ানা হাসান পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব

প্রকাশিত হয়েছে: ০৮:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫