০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ০৭:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৮০ জন পড়েছেন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর উদ্যোগে রাজধানীতে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। Human Rights: Our everyday essentials” বা “আমাদের দৈনন্দিন জীবনের ভিত্তি হোক মানবাধিকার”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসক ১৫ দাফা দাবি উত্থাপন করে।
যার মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে নির্যাতনের অবসান, বেআইনি গ্রেফতার বন্ধ, মিথ্যা মামলার অবসান, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ও জবাবদিহিমূলক আচরণ, নারীর সমান অধিকার বাস্তবায়ন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, শিল্প-সংস্কৃতির স্বাধীন চর্চা, মব সহিংসতার বিচার, মানবাধিকার ও তথ্য কমিশনের স্বচ্ছ পুনর্গঠন, পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন, নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ ও কার্যকর হিসেবে গঠন, নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বেসরকারি সংস্থার অন্তর্ভুক্তি, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং মানবাধিকার সংগঠনগুলোর নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিতের দাবি অন্তর্ভুক্ত ছিল। কর্মসূচিতে বক্তারা দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ

প্রকাশিত হয়েছে: ০৭:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫