০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
মাদারীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংবাদকর্মীদের দায়িত্ব নিয়ে সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই আলোচনা প্রায় দুই ঘণ্টা চলে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। জেলার পাঁচটি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠের কাজ আরও বাস্তবসম্মত ও শক্তিশালী করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, তিনি নিজেকে অন্য জেলার মানুষ নয়, বরং মাদারীপুরের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেখতে চান। জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন করতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ, গুজব ঠেকানো, ভোটারদের সচেতন করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা পোস্টাল ভোটের সম্ভাবনা ও প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থায় যেমন উন্নতি হয়েছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও সামনে আরও সুযোগ তৈরি হচ্ছে।

আলোচনায় নির্বাচনি সময়ে সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা।

শেষে কর্মকর্তারা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অংশগ্রহণকারী সংবাদকর্মীরা বলেন, নির্বাচনি মাঠে কাজ সহজ করতে এ ধরনের সেমিনার সহায়ক ভূমিকা রাখে। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

মাদারীপুরে নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫