০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে প্রতিবন্ধী দিবস: সমান সুযোগ ও অধিকার নিশ্চিতের আহ্বান

মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার সকাল (০৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি সুসজ্জিত র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থা’র সভাপতি মোঃ নজরুল ইসলাম–এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নাজমুস সাদাত রত্ন বলেন—
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নত প্রশিক্ষণ ও যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে তারা সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

বক্তারা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গোদাগাড়ীতে প্রতিবন্ধী দিবস: সমান সুযোগ ও অধিকার নিশ্চিতের আহ্বান

প্রকাশিত হয়েছে: ১০:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫