বহুমাত্রিক গুণীজন আহমদুল কবির(মনু মিয়া) সাহেবের ২২তম মৃত্যুবার্ষিকী।
স্টাফ রিপোর্টার মোঃমামুন মোড়ল :
নরসিংদীর পলাশ উপজেলার কৃতি সন্তান, গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, দৈনিক সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক, প্রগতিশীল ব্যাক্তিত্ব, দেশবরেণ্য গুণীজন ও বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আহমদুল কবির(মনু মিয়া)র ২২ তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর। ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
আহমদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদের ঘোড়াশাল পৌরসভার সভাপতি সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম জানান দিবসটি উপলক্ষে দিনভর নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচিতে রয়েছে ফজর বাদ ঘোড়াশাল মিয়া বাড়িতে কোরআন খতম।সকাল ৮:৩০মি, দুই সহস্রাধিক দুস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ। সকাল ১০:৩০মিনিটে মরহুমের কবরে পুষ্প অর্পন ও এলাকার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও খাবার প্রদান। পূর্বাহ্ন সকাল ১১টায় মরহুম আহমদুল কবির(মনু মিয়া) সাহেবের স্মৃতিচারণ ও আলোচনা সভা। বাদ যোহর সহস্রাধিক অতিথিদের আপ্যায়ন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সাথে এলাকার বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হবে। বাদ আসর ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের ১৮টি মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











