০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চরনগরদী বাজারে যানজট নিয়ন্ত্রণে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্টাফ রিপোর্টার
মোঃমামুন মোড়ল :

পলাশ উপজেলার চরনগরদী বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান। তবে অভিযানের সময় তিনি কাউকে অর্থদণ্ড বা শাস্তি প্রদান না করে প্রথম ধাপে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন।

১৯নভেম্বর মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার কমিটি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন চালক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন এবং যানজট নিরসনে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যেসব ব্যবসায়ীর দোকানের বর্ধিত অংশ রাস্তায় উঠে এসেছে, তা দ্রুত অপসারণ করতে হবে। তিনি এটিকে প্রথম ও শেষ সতর্কতা হিসেবে উল্লেখ করে বলেন, “পরবর্তীতে একই অনিয়ম করলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

যানজট নিয়ন্ত্রণে তিনি বাজারের তিনটি নির্দিষ্ট স্থানে সিএনজি/অটোরিকশা সারিবদ্ধভাবে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে নির্দেশনায় উল্লেখ করা হয়—এই তিনটি পয়েন্ট থেকেই যাত্রীরা উঠতে ও নামতে পারবে। আগামীকাল থেকেই এই আদেশ কার্যকর হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরো বাজার এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

চরনগরদী বাজারে যানজট নিয়ন্ত্রণে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রকাশিত হয়েছে: ১২:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫