০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী সোহাগ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা জলঢাকায় বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী সোহাগ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা
জলঢাকায় বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি নীলফামারী।

১৭ নভেম্বর ২০২৫
গণঅধিকার পরিষদের কথিত ট্রাক প্রতীকের প্রার্থী সোহাগ হোসেন বাবুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনের জলঢাকা উপজেলা শাখা। সোমবার বিকেলে জলঢাকার ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টি, নেতৃত্বের সিদ্ধান্ত অমান্য এবং ব্যক্তিগত স্বার্থে দলীয় কাঠামো ব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগসমূহ

১. দলীয় নেতাকর্মীদের হেনস্তা ও অমূল্যায়ন
২. দলীয় সিদ্ধান্ত অমান্য করে ব্যক্তিগত মত চাপিয়ে দেওয়া
৩. সংগঠনতন্ত্র-বিরোধী আচরণ
৪. দলের ভেতরে বিভাজন সৃষ্টি
৫. স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের ভিত্তিতে কমিটি গঠন
৬. যোগ্য ও নিষ্ঠাবান কর্মীদের অবমূল্যায়ন
৭. উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি
৮. বিভিন্ন দপ্তরে বিভাজন ও আধিপত্য বিস্তারের চেষ্টা
৯. চেইন অব কমান্ড ভেঙে নিজেকে শীর্ষ নেতৃত্বে প্রতিষ্ঠার প্রয়াস

নেতারা কঠোর ভাষায় বলেন, “সোহাগ হোসেন বাবুকে যদি নিলফামারী-৩ আসনে প্রার্থী করা হয়, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হবো। এমন প্রার্থীর নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না।”

সংবাদ সম্মেলন শেষে সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে সোহাগ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়। নেতারা আরও অভিযোগ করেন, অতীতেও তার বিভিন্ন কর্মকাণ্ড দলীয় মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী ছিল।
এ বিষয়ে সোহাগ হোসেন বাবুর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপস্থিত ছিলেন

বাবুল হোসেন, সভাপতি, যুব অধিকার পরিষদ, জলঢাকা উপজেলা
তাইজুল ইসলাম, সভাপতি, গণঅধিকার পরিষদ, জলঢাকা উপজেলা
নুর নবী, ছাত্র অধিকার পরিষদ, জলঢাকা উপজেলা
প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী সোহাগ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা জলঢাকায় বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫