প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার ভারতীয় পন্য উদ্ধার করে আশুগঞ্জ থানা পুলিশ
সামজাদ জসি
সিনিয়র স্টাফ রিপোর্টার
আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম ১৬ নভেম্বর দুপুর ২:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানাধীন চর চারতলার গোল চত্বর এলাকা হতে ০১টি কাভার্ড ভ্যান আটক করে এ সময় কাভার্ড ভ্যান তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা (ক) NIVEA SOFT CREAM ২৩০৪ (দুই হাজার তিনশত চার) পিস, (খ) NIVEA LOTION ৩২৪ (তিনশত চব্বিশ) পিস, (গ) POND’S FACE WASH ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস, (ঘ) CLOBETASOL PROPIONATE & GENTAMICIN SULPHATE CREAM ৫৩,৫০৮ (তিপ্পান্ন হাজার পাঁচশত আট) পিস অবৈধ মালামাল সহ ০১ জনকে আটক করে। উপরোক্ত চোরাচালানকৃত মালামাল সমূহের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫০,০০,০০০(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা হবে উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা করে।
আশুগঞ্জ থানার পুলিশ জানান গ্রেফতারকৃত আসামীর বাড়ি যশোর জেলা, শার্শা থানায়, (মোজাজিদ ২৩)পিতা- রুবেল হোসেন এবং আসামীর বিরুদ্ধে এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











