আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া,আখাউড়া উপজেলা প্রতিনিধ
১৪/১১/২০২৫ সময় রাত ২১.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্কফ সিরাপ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা
১। মোঃ লিটন
পিতা-মোঃ সওদাগর আলী প্রকাশ দয়াল
মাতা- সাহানা আক্তার পারভিন
সাং- আলী পাড়া
থানা- বকশীগঞ্জ
জেলা -জামালপুর
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











