০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছায় উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

রংপুর জেলার পীরগাছা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৫৪), যিনি পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাবার নাম মৃত আঃ জব্বার সরকার, সাং- বড় পানশিয়া, থানা-পীরগাছা, জেলা-রংপুর।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে পীরগাছা উপজেলা গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ করা হয়েছে যে তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ১৩ই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ কর্তৃক ঘোষিত লক-ডাউন সফল করার লক্ষ্যে প্রচার চালাচ্ছিলেন।

এসআই (নিরস্ত্র) মোঃ সফিকুল ইসলাম আকন্দ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীকে পীরগাছা থানার মামলা নং- ১৫, তাং-১৫/১১/২০২৪, ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন, ধারা-৩/৩(ক) তৎসহ ১৪৩/৪৪৮/৩৮০/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০ মূলে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

রংপুরের পীরগাছায় উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১১:২৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫