আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ২১ (একুশ) কেজি গাঁজা উদ্ধার; ০৩ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধ
আজ সময় ১৪/১১/২০২৫ সকাল ০৭:৪০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সোনারামপুর এলাকা হতে ০১ টি নীল রংয়ের পিকআপ আটক করে। এ সময় পিকআপ তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে সকাল ১১:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানাধীন চরচারতলা ইউনিয়নের গোল চত্বর এলাকায় ০১ টি মোটরসাইকেল তল্লাশী করে ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার ও মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারককৃত আসামী হান্নান ও মোঃ রাজিব মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। মোঃ হান্নান মিয়া (৩৮)
পিতা- মৃত নুরুল ইসলাম
সাং-চরসরি
২। মোঃ বিল্লাল হোসেন (৩২)
পিতা-মোঃ কাশেম হোসেন
সাং-ছোট ধলী
উভয় থানা-দৌলতখান
জেলা-ভোলা
থানা- নরসিংদী সদর
জেলা –নরসিংদী।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











