০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের উপর হামলা: পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক নির্যাতন ও হুমকির শিকার হয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম। তিনি দিনের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি।

ঘটনাটি ঘটে ১০ নভেম্বর ২০২৫, সোমবার দুপুর ২টায় উপজেলার কুশলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেদায়েত ফকিরের ঘের এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য হেদায়েত ফকির ও তার ছোট ভাই আজিজুল ফকির সরকারি গোদাগাড়ী খাল বেদখল করে বিগত দুই-তিন বছর ধরে অবৈধভাবে মৎস্য প্রকল্প পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আজিজুল ফকির ও তার লোকজন সাংবাদিক মনিরুল ইসলামকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সাংবাদিক মনিরুল ইসলাম বলেন,
আমি রাষ্ট্রীয় স্বার্থে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। অথচ সেখানে আমাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা যদি এভাবে বাধাগ্রস্ত হয়, তবে তা দেশের জন্য উদ্বেগজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি জানান, এ বিষয়ে আমি টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম পিপিএম)বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় সাংবাদিক সংগঠন, টুঙ্গিপাড়া প্রেস ক্লাব, সচেতন নাগরিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

টুংগীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করা প্রশাসনের দায়িত্ব। সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের শারীরিক নির্যাতন ও হুমকি দেশের জন্য মোটেই মঙ্গলজনক নয়।

ট্যাগ

হোমনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে আইনশৃঙ্খলা সভায় এক মিনিট নীরবতা

টুঙ্গিপাড়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের উপর হামলা: পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি

প্রকাশিত হয়েছে: ০৪:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫