০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন!

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় একটি গাড়িতে আগুন ধরে যায়।

গণপূর্ত অফিসের গার্ড আব্দুল রা‌হিম জানায়, আজ ভোরে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে গা‌ড়ি‌টি ক্ষ‌তিগ্রস্ত হয়। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন!

প্রকাশিত হয়েছে: ০৪:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫