আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া আখাউড়া প উপজেলা প্রতিনিধি
আজ ১১/১১/২০২৫ সময় সকাল ০৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সোনারামপুর এলাকা হতে ১ টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে ১১:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানাধীন একই এলাকায় ১ টি পিকআপ তল্লাশী করে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার ও পিকআপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা
১। মোঃ বাচ্চু মিয়া (৪০)
পিতা-মোঃ তাহের মিয়া
মাতা-সজিদা বেগম
সাং-কড়রা
থানা-মাদবপুর
জেলা-হবিগঞ্জ।
২। মোঃ জাবেদ মিয়া (২৪)
পিতা-মোঃ তাহের মিয়া
মাতা- সজিদা বেগম
সাং- কড়রা
থানা- মাদবপুর
জেলা-হবিগঞ্জ।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











