বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির সায়েন্টিফিক সেমিনার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি ঃ
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা পৌর শাখা কমিটির উদ্যোগে জেলা, সদর উপজেলা ও সাতক্ষীরা পৌর শাখার গ্রাম ডাক্তার নিয়ে এক সায়েন্টিফিক সেমিনার, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পৌর শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অনির্বান সরকার এর সভাপতিত্বে ও স্মার্ট মেডিকেল সেন্টার এর পরিচালক গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সায়েন্টিফিক সেমিনার, দোয়া ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ৯ নভেম্বর ২০২৫, বেলা ১ টার সময় সাতক্ষীরা খুলনা রোড মোড় স্মার্ট মেডিকেল সেন্টারে সায়েন্টিফিক সেমিনারে আল্ট্রাসনোগ্রাম এর উপর প্রশিক্ষণ প্রদান করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিও লজিষ্ট আল্ট্রাসনোগ্রাম ডাঃ প্রমা ঘোষ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে গ্রাম ডাঃ মোছাঃ মাহমুদা খাতুন ও গ্রাম ডাঃ মানতের মৃত্যুতে তাদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়।
সেমিনার, দোয়া অনুষ্ঠান ও কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এমএ হাসান ও সাংস্কৃতিক ও পরিবার পরিকল্পনা সম্পাদক গ্রাম ডাঃ আবুল বাসার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি পৌর শাখা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর শাখা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা যথাক্রমে আহসান উল্লাহ ফারুক, ফারুক হোসেন, মিলন কুমার, শামসুজ্জামান, সাওন, উত্তম পাল, সমীর দাস, নাসরিন ফেরদৌস, শামীমা সুলতানা, হাসান জমাদ্দার, রবিউল ইসলাম -১, রবিউল ইসলাম-২, সাইদুর রহমান, মির্জা বাবলুর রহমান, মধু সুদন সাহা, নাসিরউদ্দিন ও আশোক বিল্লাহ প্রমুখ।
আজাদ নিউজ ২৪ ডেক্স 












