০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: মূলহোতা রতন গ্রেফতার করেছে র‍্যাব-৫

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন’ শীর্ষক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূলহোতা ও প্রধান আসামি রতনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় এলাকায় র‍্যাব-৫ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি মোঃ রতন আলী (৩২), পিতা- সিরাজুল ইসলাম, সাং- হাজিবান্দুড়িয়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের কিশোর শিহাব। সে তেতুলতলা বাকের কাছে পৌঁছালে তার প্রেমিকার আত্মীয়-স্বজনেরা তাকে তাড়া করে। নিজেকে রক্ষা করতে শিহাব রাতের অন্ধকারে মাঠের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে দিক হারিয়ে অন্ধকারের মধ্যে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কয়েকজন পিছু ধাওয়া করে পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করে। পরে তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করা হয়।

প্রচণ্ড মারধরের পর থেকেই শিহাব অচেতন অবস্থায় ছিল। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ ভর্তি করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার (১ নভেম্বর) সকালে সে মারা যায়। নিহত শিহাব রিপনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছিল।

এই ঘটনায় শিহাবের পরিবার ৮ থেকে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রতনকে গ্রেফতার করে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: মূলহোতা রতন গ্রেফতার করেছে র‍্যাব-৫

প্রকাশিত হয়েছে: ১১:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫