০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর ১ (শিবচর) আসনের কামাল জামান মোল্লার নাম স্থগিত

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর, মাদারীপুর

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে চরম নাটকীয়তা দেখা দিয়েছে। ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই স্থগিত করা হয়েছে মনোনীত প্রার্থী জনাব কামাল জামান মোল্লার নাম।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে জনাব কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়। ঘোষণার পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এরই মধ্যে আজ দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে “অনিবার্য কারণবশত” কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিতের ঘোষণা আসে।

ঘোষণা স্থগিতের খবর ছড়িয়ে পড়তেই মাদারীপুরের শিবচর এলাকায় তার সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়। তারা জানান, এমন সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীরা বিভ্রান্ত ও মনোবলহীন হয়ে পড়েছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হঠাৎ এই সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরীণ সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়—দলটি কাকে বিকল্প প্রার্থী হিসেবে সামনে আনে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

মাদারীপুর ১ (শিবচর) আসনের কামাল জামান মোল্লার নাম স্থগিত

প্রকাশিত হয়েছে: ১১:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫