০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষধর সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সম্পা কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী।গৃহবধূর স্বামী তাপস মজুমদার জানান, তার স্ত্রী রান্নার জন্য বাড়ির পাশে রাখা জ্বালানি কাঠ আনতে গিয়ে জ্বালানি কাঠের মধ্যে থাকা বিষধর সাপ তার ডান হাতে দংশন করে। এতে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫