লোহাগাড়য় চিকিৎসা সেবায় অনিয়ামের খবর পেয়ে দ্রুত পরিদর্শনে নামেন সিভিল সার্জেন
নুরুল আমিন (লোহাগাডা চট্টগ্রাম) প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের আলো ও বিভিন্ন গণমাধ্যম কর্মীর সংবাদ ছড়িয়ে পড়লে কাল বিলম্ব না করে দ্রুত সময়ে পরিদর্শনে নামেন সিভিল সার্জন, লোহাগাড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে যে সব স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়ার উপক্রম দেখা দিয়েছিল, এবং হতদরিদ্র সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা বঞ্চিত ছিল ঐ সমস্ত কেন্দ্রে গুলো নিয়মিত করার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের দায়িত্বরত অফিসার টিএইস ডা:মোহাম্মদ ইকবাল হোসেন কে,বলেন কিভাবে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলো বা,কোন পর্যায়ে পরিচালনা করবেন একটি গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন, পরিদর্শনে আসা সিভিল সার্জন।
পরিদর্শন শেষে ২৯অক্টোবর রোগীদের দুর্ভোগ’ শিরোনামে আশা ২৮ অক্টোবর মঙ্গলবার সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা:জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৯ অক্টোবর (বুধবার)দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেের বিভিন্ন ওয়ার্ড গিয়ে রোগীদের সাথে কথা বলেন, এবং তিনি রোগীদের কাছে জানতে চাইলে কেমন সেবা পাচ্ছেন তারা, সিভিল সার্জনের জবাবে রোগীরা বলেন এই মুহূর্তে মোটামুটি সেবা পাচ্ছেন তারা। সিভিল সার্জন আরো জানতে চান চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কিনা, তখন রোগীরা সন্তুষ্টের মত প্রকাশ করেন।
একইদিন তিনি ট্রমা সেন্টার ও পরিদর্শন করেছেন, সেখানে চিকিৎসক ও রোগিদের সাথে কথা বলেন। ট্রমা সেন্টারে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দায়িত্ব রত চিকিৎসক দের পরামর্শ দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য,কমপ্লেক্সের টি এইচ ডা:মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) উপজেলা মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রক) ডা. সাদেকুল আলম, লোহাগাড়া ট্রমা সেন্টারের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) মোহাম্মদ আলী, স্বাস্থ্য সহকারি আবুল কালাম, অনিক চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











