০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট মহাসড়কে বুধুন্তি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

মস্তু মিয়া,আখাউড়া উপজেলা প্রতি নিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কাজী রেদোয়ান মিয়া (২৫)। তিনি উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ কাজীবাড়ির কাজী সামসু মিয়ার ছেলে।

খাঁটিখাতা হাইওয়ে থানার (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ামুখী মোটরসাইকেল ও মাধবপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রেদোয়ান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

সিলেট মহাসড়কে বুধুন্তি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫