কালীগঞ্জের সাবেক মেয়র এস. এম. রবিন হোসেন গ্রেফতার করেছে,
স্টাফ রিপোর্টার,মোঃমামুন মোড়ল:
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস. এম. রবিন হোসেন (৫০) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এস এম রবিন হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনশিপপুর গ্রামের বারেক মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় খুনসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে বাধা প্রদান, ছাত্রদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগেও তিনি অভিযুক্ত ছিলেন।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, এস এম রবিন হোসেনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











