০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি তারেক রহমানের বার্তা: ঐক্যই শক্তি, ভাঙন নয় বিএনপির মনন!

আজাদ নিউজ ২৪ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।

মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

যারা সত্যিকার অর্থে বিএনপি করেন, তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।”

তিনি আরও বলেন, “যাকে মনোনয়ন দেওয়া হবে, তার প্রথম কাজ হবে নিজের আসনে সহকর্মীদের নিয়ে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়া।

স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া নির্বাচন করা কঠিন হবে।”

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, তারেক রহমানের নির্দেশনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

তারা বলেন, “তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি তারেক রহমানের বার্তা: ঐক্যই শক্তি, ভাঙন নয় বিএনপির মনন!

প্রকাশিত হয়েছে: ১১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫