০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চায়না জালের আগ্রাসনে বিপন্ন নদীর প্রাণরাজশাহীতে জেলেদের মানববন্ধনে ক্ষোভ ও প্রতিবাদ

চায়না জালের আগ্রাসনে বিপন্ন নদীর প্রাণ

রাজশাহীতে জেলেদের মানববন্ধনে ক্ষোভ ও প্রতিবাদ

অপু দাস
স্টাফ রিপোর্টার, রাজশাহী:

দেশীয় মাছ ও জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর চায়না দুয়ারি ও কারেন্ট জাল বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে স্থানীয় জেলেদের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের নদী-নালা, খাল-বিল ও হাওরাঞ্চলে চায়না দুয়ারি জালের অযাচিত ব্যবহার এখন জলজ পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জালের মাধ্যমে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ছে, যার ফলে নদীগুলোর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।

বক্তাদের অভিযোগ, এই জালের কারণে শুধু দেশীয় মাছই নয়, ব্যাঙ, কচ্ছপ, জলজ পাখি ও উদ্ভিদও ধ্বংস হচ্ছে। এতে জলজ বাস্তুসংস্থান ভেঙে পড়ছে এবং জেলে সম্প্রদায়ের জীবিকা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল নিষিদ্ধ। কিন্তু এসব জাল এখনো অবাধে বিক্রি ও ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু মৎস্যজীবীরা আইন ভঙ্গ করেই ব্যবসা করছে।

মানববন্ধনে জেলেরা দাবি জানান, চায়না দুয়ারি জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে এর উৎপাদন, বিপণন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন মৌসুমে নদী ও খাল-বিলে নিয়মিত অভিযান জোরদার করার আহ্বান জানান তারা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী’র আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বারসিক রাজশাহী’র আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক মাহমুদ জামান কাদেরী, আদিবাসী যুব পরিষদ সভাপতি উপেন রবিদাস, সমাজকর্মী সম্রাট রায়হান ও ইয়্যাস রাজশাহী’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

জেলেদের আহ্বান:
“চায়না জাল বন্ধ করো — নদী বাঁচাও, মাছ বাঁচাও, জীবন বাঁচাও।”

প্রধান বার্তা:
দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম নদীমাতৃক বাংলাদেশের স্বাদই পাবে না।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

চায়না জালের আগ্রাসনে বিপন্ন নদীর প্রাণরাজশাহীতে জেলেদের মানববন্ধনে ক্ষোভ ও প্রতিবাদ

প্রকাশিত হয়েছে: ০১:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫