০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে সদ্য ঘোষিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ
শনি বার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় শিবচর পৌর বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিবচর পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক। তিনি অভিযোগ করেন, “গত ৮ অক্টোবর ঘোষিত আহ্বায়ক কমিটিতে এমন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরা বিএনপির বিরুদ্ধে নানা সময় নিপীড়ন-নির্যাতনের সহযোগী ছিল। এমন বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “এই কমিটি গঠনের প্রক্রিয়ায় সংগঠনের নিয়ম ও শিষ্টাচার মানা হয়নি। তাই অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মামুন গোমস্তা ও মো. আইয়ুব আলী খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গোমস্তা, সবুজ খান ও সাখাওয়াত হোসেন, এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রহমান বেপারী।

সংবাদ সম্মেলনে বক্তারা কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানান, যেন দ্রুত পদক্ষেপ নিয়ে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শিবচরে বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৮:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫