০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণের একদিন পর পঞ্চগড়ে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার মুফতি মহিবুল্লাহ

মোঃ মোহন মিয়া
পঞ্চগড় প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজী নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হ্যালিপ্যাড এলাকার সড়কের পাশে একটি গাছে পা শিকল দিয়ে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

উদ্ধার হওয়া মুফতি মহিবুল্লাহ জানান,

> “বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে পাঁচজন এসে আমার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। পরে তারা আমাকে অমানবিক নির্যাতন করে। তাদের মুসলমান বা হিন্দু মনে হয়নি, এমনকি বাংলাদেশিও মনে হয়নি। তারা প্রমিত শুদ্ধ বাংলায় গালাগাল করছিল।”

তিনি আরও জানান,

> “আমাকে ইসকনের চিন্ময় চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলতে বলা হয়েছিল। কয়েক মাস ধরেই চিঠির মাধ্যমে আমাকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি দেওয়া হচ্ছিল। ইসকনের পক্ষে কথা বললে এক কোটি টাকা দেওয়ার প্রস্তাবও দেয় তারা। সর্বশেষ ২১ অক্টোবরের চিঠিতে এনসিপি ও বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হয়। তাদের কথামতো না চললে হত্যার হুমকিও দেওয়া হয়।”

চিঠিতে বাংলাদেশকে “পূর্ববঙ্গ” বলে উল্লেখ করতে এবং অখণ্ড ভারতের পক্ষে কথা বলার নির্দেশও ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে খবর ছড়িয়ে পড়লে পঞ্চগড় ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামারা হাসপাতালে ভিড় করেন। ঘটনার প্রতিবাদে দুপুরে পঞ্চগড় শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন,

> “তার বর্তমান শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এর আগে তার একটি জটিল অপারেশন হয়েছিল। তিনি ডায়াবেটিসের রোগী। আমরা যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছি।”

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন,

> “খবর পেয়ে ভোরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। টঙ্গী থানা ও তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হস্তান্তর করা হবে। কে বা কারা তাকে অপহরণ করেছে, তা তদন্তের বিষয়।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

অপহরণের একদিন পর পঞ্চগড়ে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার মুফতি মহিবুল্লাহ

প্রকাশিত হয়েছে: ১১:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫