সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৯০ থেকে ৯৭ শতাংশ!
জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত খসড়া প্রস্তাব!
আজাদ নিউজ ২৪ ডেস্ক
সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত।
সোমবার (২০ অক্টোবর) কমিশনের বৈঠকে এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১ এর কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা।
এছাড়া,
গ্রেড-২: ১ লাখ ২৭ হাজার ৪২৬ টাকা
গ্রেড-৩: ১ লাখ ৯ হাজার ৮৪ টাকা
গ্রেড-৪: ৯৬ হাজার ৫৩৪ টাকা
গ্রেড-৫: ৮৩ হাজার ২০ টাকা
গ্রেড-৬: ৬৮ হাজার ৫৩৯ টাকা
গ্রেড-৭: ৫৫ হাজার ৯৯০ টাকা
গ্রেড-৮: ৪৪ হাজার ৪০৬ টাকা
গ্রেড-৯: ৪২ হাজার ৪৭৫ টাকা
গ্রেড-১০: ৩০ হাজার ৮৯১ টাকা
অন্যদিকে,
গ্রেড-১১: ২৪ হাজার ১৩৪ টাকা
গ্রেড-১২: ২১ হাজার ৮১৭ টাকা
গ্রেড-১৩: ২১ হাজার ২৩৮ টাকা
গ্রেড-১৪: ১৯ হাজার ৬৯৩ টাকা
গ্রেড-১৫: ১৮ হাজার ৭২৮ টাকা
গ্রেড-১৬: ১৭ হাজার ৯৫৫ টাকা
গ্রেড-১৭: ১৭ হাজার ৩৭৬ টাকা
গ্রেড-১৮: ১৬ হাজার ৯৯০ টাকা
গ্রেড-১৯: ১৬ হাজার ৪৪১ টাকা
গ্রেড-২০: ১৫ হাজার ৯২৮ টাকা
প্রস্তাবটি এখন সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি হবে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বেতন পুনঃনির্ধারণ।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















