শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে টিকা গ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে হবে
মনোয়ারুল ইসলাম
রংপুর জেলা প্রতিনিধি,
১৮ অক্টোবরঃ
শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে টিকা গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা একটি সুস্থ ও সচেতন জাতি গঠনে সহায়ক।
শনিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভাগীয় পর্যায়ের পরামর্শমূলক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন **জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে এবং রংপুর জেলা ও আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুহম্মদ হিরুজ্জামান বলেন, চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টিকা প্রদান করা হবে তিনি জানান, টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে অনেক সময় অঙ্গহানি, দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি হারানোর মতো জটিলতা তৈরি হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।
তিনি আরও বলেন, “টাইফয়েড টিকা শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সামগ্রিক ইমিউনিটি বাড়ায়।”
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, “টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। টিকা নিয়ে জনগণের বিভ্রান্তি ও দ্বিধা দূর করতে গণমাধ্যমই হতে পারে কার্যকর হাতিয়ার।”
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মো. আবু জাফর বলেন, “শিশুদের বিদ্যালয়ে অনুপস্থিতির অন্যতম কারণ হলো অসুস্থতা। টাইফয়েড টিকা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি টিকা রেজিস্ট্রেশনের গুরুত্ব উল্লেখ করে বলেন, “সরকারি পরিসংখ্যান ও শিশুদের ভবিষ্যৎ প্রয়োজনে টিকা সনদ মূল্যবান ভূমিকা পালন করতে পারে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন **জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল
আজাদ নিউজ ২৪ ডেক্স 












