নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন- সড়ক অবরোধ
গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ শহীদ রহুল আমীন চত্বরে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করে বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগন।
বুধবার(৮ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভার বিএনপির আহবায়ক ও মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুনসহ বিএনপির সিনিয়ির নেতৃবৃন্দ। বৈষম্য আন্দোলনের মামুনুর রশীদ তুষার, মেহেদী হাসান শিমাসহ নেতৃবৃন্দ। এ ছাড়াও অন্যান্য দলীয় ও সামাজিক সংগঠনের ব্যানারে ভিন্ন ভিন্ন সংগঠনের শত শত নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস এসময় বক্তব্য প্রদান কালে বলেন,নোয়াখালীর সাথে ফেনী লক্ষিপুরসহ পার্শবর্তী জেলা গুলিকে নিয়ে অবিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষনা করতে হবে। তিনি বলেন বাংলাদেশের শীর্ষ ধনী জেলা নোয়াখালীতে শতশত গুনী জনের জন্ম্ হয়েছে। ভাষা শহীদ ছালাম ,স্বাধীনতা যুদ্ধের বীর শ্রেষ্ঠ রুহুল আমিনসহ অসংখ্য কৃর্তিমানের জন্ম এ জেলায়্। তিনি বলেন বাংলাদেশের অপোষহীন নেত্রী বেগম খালেদে জিয়া বৃহত্তর নোয়াখালী গর্ব।সাবেক স্বরাষ্ট মন্ত্রী আবদুল মালেক,সাকেব প্রেসিডেন্ট মোহাম্মদ উল্য এ জেলারই সন্তান। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতিদের মাঝে নোয়াখালী সন্তানরা অন্যতম স্থানে আছে। তাই দ্রæততম সময়ে সার্বিক বিবেচনায় নোয়াখালীকে বিভাগ ঘোষনা করার জোর দাবী জানাচ্ছি।#
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















