০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন হবে: অর্থ উপদেষ্টা!

অনলাইন ডেস্ক
১ অক্টোবর ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই গেজেট প্রকাশের মাধ্যমে পে-স্কেল কার্যকর করা হবে। এজন্য আগামী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে না।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, নতুন কাঠামো কার্যকর করার লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বরাদ্দ রাখা হবে।

তার ভাষায়, “আগামী বছরের মার্চ বা এপ্রিল থেকে যদি নতুন পে-স্কেল চালু করতে চাই, তবে বাজেট সংশোধনের সময়ই প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে হবে।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে সংশোধিত বাজেট প্রক্রিয়া শুরু হবে এবং তখনই এ বিষয়ে বিধান যুক্ত করা হবে।

অন্যদিকে, সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল প্রস্তাব তৈরির দায়িত্বে থাকা কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। গত ২৪ জুলাই এ কমিশন গঠন করা হয়, যার চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সুপারিশমালা সরকারের হাতে জমা দেওয়া হবে।

কমিশনের এক সদস্য জানান, বেতন বৃদ্ধির হার এবং সর্বোচ্চ-সর্বনিম্ন গ্রেডের অনুপাত এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে এ অনুপাত ১০:১ থাকলেও নতুন কাঠামোয় তা ৮:১ থেকে ১০:১-এর মধ্যে নির্ধারণের কথা ভাবা হচ্ছে।

প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও একই ধরনের প্রথা বিদ্যমান বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন হবে: অর্থ উপদেষ্টা!

প্রকাশিত হয়েছে: ১২:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫