০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে চিকিৎসকের হাতে রোগী মারধর, হাসপাতালে ভর্তি ভুক্তভোগী!

বিশেষ প্রতিনিধি :

লালমনিরহাটে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে দন্তচিকিৎসকের হাতে মারধরের শিকার হয়েছেন মজিদুল ইসলাম (৩৫) নামে এক রোগী।

গুরুতর আহত অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের মিশন মোড় এলাকার ‘ইনোভেটিভ ডেন্টিস’ নামের একটি চেম্বারে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের চওড়াটারি গ্রামের মজিদুল দাঁতের সমস্যার কারণে ওই চেম্বারে চিকিৎসা নিতে যান।

চিকিৎসক রাশেদ জামান চিকিৎসার খরচ হিসেবে ১২ হাজার টাকা দাবি করেন। মজিদুল এর মধ্যে ৯ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট টাকা দিতে না পারায় তর্ক-বিতর্কের একপর্যায়ে চিকিৎসক উত্তেজিত হয়ে তাকে মারধর করেন।

এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তার মাথা ও শরীরে একাধিক সেলাই দেন।

ভুক্তভোগীর স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, “আমরা গরিব মানুষ, পুরো টাকা একসঙ্গে দিতে পারিনি। ৯ হাজার টাকা দেওয়ার পরও ডাক্তার কাজ না করে উল্টো কাচের বল দিয়ে আমার স্বামীকে আঘাত করেন।

আমি বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দেন। মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্ত ছিলেন। আমরা এর ন্যায়বিচার চাই।”

ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক রাশেদ জামান চেম্বার ছেড়ে পালিয়ে যান। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ইসলাম বলেন, “আমরা বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে চিকিৎসকের হাতে রোগী মারধর, হাসপাতালে ভর্তি ভুক্তভোগী!

প্রকাশিত হয়েছে: ০২:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫