১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, চুরি-জুয়া-ইয়াবা ও যানজট নিরসনে গুরুত্ব

মোঃ আবুল কালাম আজাদ
কুমিল্লার হোমনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চুরি, মাদক, জুয়া ও ইয়াবা প্রতিরোধের পাশাপাশি যানজট নিরসন, গ্রামীণ সড়ক সংস্কার এবং বিদ্যুৎ লোডশেডিংসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে চুরি, মাদক, জুয়া ও ইয়াবার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হোমনা পৌরসভা ও গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন এবং গ্রামীণ সড়ক সংস্কারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে উপজেলার শ্রীমদ্দি গ্রামের সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বড় বড় গর্তের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি সভায় তুলে ধরা হয়।

এ ছাড়া বিদ্যুৎ লোডশেডিংয়ের সমস্যার সমাধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, চুরি-জুয়া-ইয়াবা ও যানজট নিরসনে গুরুত্ব

হোমনায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, চুরি-জুয়া-ইয়াবা ও যানজট নিরসনে গুরুত্ব

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬