১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়ে আহত ২

স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনার সময় কামড় দেওয়া সাপটিও সঙ্গে করে নিয়ে আসেন স্বজনরা। শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা সাপটি পরীক্ষা করে এটিকে বিষধর হিসেবে শনাক্ত করেন। পরে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হয়। অন্যদিকে, একই দিন পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহত দুজন হলেন— আটয়ারী উপজেলার চুচুলি বটতলী এলাকার ইউসুফ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজোর রহমানের ছেলে উমর ফারুক (২০)।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা সাপটিকে মেরে সেটিসহ তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সাপটি দেখে চিকিৎসকরা প্রাথমিকভাবে এটিকে গোখরা সাপ বলে ধারণা করেন। বিষধর সাপ নিশ্চিত হওয়ায় নজরুল ইসলামকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেওয়া হয়।
একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে কাজ করার সময় উমর ফারুকও সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
নজরুল ইসলামের বাবা ইউসুফ আলী জানান, খড়ির ঘরে কাজ করার সময় একটি সাপ এসে তার ছেলেকে পায়ে কামড় দেয়। পরে সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসকরা প্রয়োজনীয় ইনজেকশন দিয়েছেন। বর্তমানে তার ছেলে সুস্থ রয়েছে।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবির জানান, শনিবার সাপের কামড়ে আহত দুই রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দেওয়ায় তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। অপরদিকে উমর ফারুককে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

শিক্ষিকা দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার, নিরপেক্ষ তদন্তের দাবি

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়ে আহত ২

প্রকাশিত হয়েছে: ০৯:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬