০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় পথকুকুরের গণটিকাদান কর্মসূচি শুরু, টিকার আওতায় আসবে ৮০০ কুকুর

হোমনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা:

জলাতঙ্ক প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার হোমনা উপজেলায় পথকুকুরের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (২৯ জুন) হোমনা পৌরসভা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুর ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে উপজেলার প্রায় ৮০০ পথকুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। দুটি বিশেষ টিম মাঠে কাজ করছে, যেখানে ডগ ক্যাচার ও ভ্যাকসিনেটররা নিরাপদভাবে কুকুর ধরে টিকা প্রয়োগ করছেন।
সম্প্রতি হোমনা পৌর এলাকায় পাগলা কুকুরের উপদ্রব ও কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হলে প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিকে সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত টিকাদান ও পথকুকুর ব্যবস্থাপনা কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় পথকুকুরের গণটিকাদান কর্মসূচি শুরু, টিকার আওতায় আসবে ৮০০ কুকুর

হোমনায় পথকুকুরের গণটিকাদান কর্মসূচি শুরু, টিকার আওতায় আসবে ৮০০ কুকুর

প্রকাশিত হয়েছে: ১২:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬