- হোমনায় জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে কুমিল্লার হোমনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম মারুফসহ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকরা।
সভায় প্রতিযোগিতা আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি, ক্রীড়া কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনা কমিটি গঠনের মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
হোমনায় জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা!
-
আজাদ নিউজ ২৪ ডেক্স - প্রকাশিত হয়েছে: ০১:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬ জন পড়েছেন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

















