০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট ভবনের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।
রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, এস এম রোকনুজ্জামান, মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া এবং বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম, মো. রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা-কর্মচারীরা রূপালী ব্যাংক থেকে স্বল্প সুদ ও সহজ শর্তে সাধারণ গৃহনির্মাণ ঋণ সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং স্কাউটসের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সেবা গ্রহণ আরও সহজ হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬