১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কাশেম আলী সরদার জয়নুর বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম আজাদ:
নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা সাড়াশন বাজারে কাশেম আলী সরদার জয়নুর বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে এলাকার গরিব, অসহায় ও চিকিৎসাপ্রার্থী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে মোট ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৩০ জন রোগী ডেন্টাল চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, বাতব্যথা, ডায়াবেটিস,মা ও শিশু রোগে আক্রান্ত ৭০ জন রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ২০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এদিকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্প চলাকালে ৪টি মেহগনি গাছের চারা রোপণ কর্মসূচিও পালন করা হয়।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ এস. এম. রাহিদুজ্জামান (রানা), এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি) রেসিডেন্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। এছাড়া দিনব্যাপী দন্ত চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আরিফুর রহমান (সুমন), ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ এস. এম. রাহিদুজ্জামান (রানা) বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। সেই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমরা নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাব।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় মানবিকতা। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “মানুষের পাশে, মানবতার বিকাশে—সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই প্রত্যয়কে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কাশেম আলী সরদার জয়নুর বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁয় কাশেম আলী সরদার জয়নুর বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৬:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬