০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার হোমনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন।

জাতীয় পর্যায়ে উদ্বোধনের পর একযোগে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে মেলার কার্যক্রম শুরু হয়।

হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে,

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা সাব-রেজিস্ট্রার মিলন কুমার শাওলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, হোমনা থানার এসআই মীর হোসেনসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারীরা।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় বর্তমানে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে।

এতে সময় ও খরচ কমার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, উপজেলার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভূমি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অক্ষরজ্ঞানহীন ও সাধারণ মানুষ যেন অনলাইন নামজারি প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।

জানা গেছে, মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা বিষয়ে তথ্য প্রদান, তাৎক্ষণিক পরামর্শ এবং অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

আগামী ২১ মে পর্যন্ত চলা এ মেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

হোমনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৯:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬