১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়, অভিনন্দন ভিসির

নিজস্ব প্রতিবেদক:
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এ দেশের ৫৫টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দল।

এ অসাধারণ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বসিত পরিবেশে ফুটবল দলের খেলোয়াড়রা খেলোয়াড় কোটায় বিনা বেতনে পড়াশোনার সুযোগ চেয়ে ভাইস-চ্যান্সেলরের কাছে লিখিত আবেদন করেন।

এ সময় ভিসি তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তরুণদের প্রাণশক্তি, শৃঙ্খলা, দলগত ক্রীড়া নৈপুণ্য এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনন্য সাফল্য অর্জন করেছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফেডারেশন-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সংশ্লিষ্টরা জানান, মাননীয় ভাইস-চ্যান্সেলরের দূরদর্শী নেতৃত্ব, স্পোর্টস বোর্ডের কার্যকর দিকনির্দেশনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবেই এই চ্যাম্পিয়ন ট্রফি অর্জিত হয়েছে।

খেলোয়াড়দের এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে ক্রীড়াঙ্গনে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম শফিক বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের আন্তরিকতা, কঠোর অনুশীলন ও দলগত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এদিকে, চ্যাম্পিয়ন দলের ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন শুভকামনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কোচ ও ক্রীড়া সংগঠকরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়, অভিনন্দন ভিসির

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়, অভিনন্দন ভিসির

প্রকাশিত হয়েছে: ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬