০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ০৯:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫১ জন পড়েছেন

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। এ সময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে।
এ ছাড়া স্মার্ট কৃষি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য আলাদা পরিবহন সুবিধা চালুর বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে: ০৯:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬