০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ

  • মস্ত মিয়া
  • প্রকাশিত হয়েছে: ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৮৪ জন পড়েছেন

আমার পুলিশ আমার দেশ
সবার আগে বাংলাদেশ

মস্ত মিয়া
জেলা প্রতিনিধির ব্রাহ্মণবাড়িয়া

বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ মে ২০২৬, রবিবার সকাল ০৯.০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ- ২০২৬ এর শুভ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

বার্ষিক পুলিশ প্যারেড শেষে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর এই বিশেষ ভাষণ ও কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি ইউনিটের ন্যায় ভার্চুয়ালি যুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এসময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশসহ পিবিআই, নৌ পুলিশ, সিআইডি ও হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন করা হয়।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬