হাঁটু পানিতে সড়ক ঢালাই, সমালোচনায় তুলে ফেলতে হলো পুরো কাজ
জেলা প্রতিনিধি (নরসিংদী):
মোঃমামুন মোড়ল,
নরসিংদীর পলাশ উপজেলায় হাঁটু সমান বৃষ্টির পানির মধ্যে আরসিসি সড়কের ঢালাই কাজ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে পুরো ঢালাই তুলে নতুন করে সড়ক নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে পর্যন্ত প্রায় ১২০ মিটার আরসিসি সড়কের নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে সড়কে জমে থাকা হাঁটু সমান পানির মধ্যেই কংক্রিট, বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই কাজ শুরু করা হয়। বিষয়টি দেখে স্থানীয়রা মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ
মোঃমামুন মোড়ল, 

















