চান্দিনা উপজেলা প্রেস ক্লাবে উপদেষ্টা মন্ডলির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
মোঃ আনোয়ার পারভেজ
চান্দিনা, কুমিল্লা।
২০২৬ সালের ১৯ মার্চ বৃহস্পতিবার চান্দিনার একটি অভিজাত রেস্টুরেন্টে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের সাথে উপদেষ্টা মন্ডলির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য হাজী নূরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। দলীয় কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অনৈতিক কাজে জড়িত থাকলেও তা তুলে ধরবেন, যাতে তারা ভবিষ্যতে সংশোধন হতে পারেন।” তিনি আরও বলেন, তার নেতা জনাব আতিকুল আলম শাওন এমপি সাহেবের হাতকে শক্তিশালী করতে চান্দিনায় সঠিক ও গঠনমূলক কাজ অব্যাহত থাকবে।
চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ইমরান সাংবাদিকদের সতর্ক করে বলেন, “কোন সাংবাদিক যেন ক্ষমতার অপব্যবহার না করেন। প্রতিদিনের সংবাদ যেন হয় বস্তুনিষ্ঠ। সঠিক সাংবাদিকতায় সম্মান বাড়ে, কখনো কমে না।”
অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব, মোঃ ফরাদ করিম সহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সহ-সভাপতি একে এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহাজালাল সরকার সাজু, সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শ্রবন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ আনিছুর রহমান আনাছ, অর্থ সম্পাদক সদ্দাম হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ ছালাম, প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এটিএম ইমদাদুল ইসলাম রনি এবং সদস্য মোঃ বায়জিদ হোসেন, মোঃ ইব্রাহীম আহসান, মোঃ রবিউল হাসান, মোঃ নাঈমুর রহমান, মোঃ মীর মোশারফ প্রমুখ।
এই সভায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও গঠনমূলক সংবাদ পরিবেশনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
মোঃ আনোয়ার পারভেজ 












