০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-২ আসনে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ফুলেল সংবর্ধনা

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হোমনা বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সংবর্ধনা সভায় এ শুভেচ্ছা জানানো হয়।

দলীয় নেতা-কর্মীরা নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানান এবং আনন্দ উদ্‌যাপন করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এই বিজয় জনগণের ভালোবাসার বিজয়, হোমনা ও তিতাসবাসীর বিজয়। নেতাকর্মীদের পরিশ্রম ও আন্তরিকতায় আমরা সফল হয়েছি।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবেন। এজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল লতিফ, মো. আলমগীর সরকার, মো. শাহ আলম, আবদুল আজিজ খন্দকার, আবু নাসের ওয়াহেদ সম্পদ, মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ জাহান মোল্লা, মো. সাইফুল ইসলাম ভিপি রাজা, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, মো. হুমায়ুন কবীর, মো. হানিফ মিয়া, মোহাম্মদ ইয়া মুছা, সাইদুল হাসান শাহীন,মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আতাউল্লাহ, অ্যাডভোকেট শাহ আলম বাবুল, মো. শাহ আলম হিমেল, মনিরুল ইসলাম সরকার, অহিদুজ্জামান মোল্লা, শেফালী বেগম এবং মনোয়ার সরকারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।

পরে বিকাল তিনটার দিকে তিনি তিতাস উপজেলার করুইরকান্দি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

কুমিল্লা-২ আসনে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ফুলেল সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ০৯:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬