০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হলেন সামুয়েল সাংমা

  • মোঃ মোহন মিয়া
  • প্রকাশিত হয়েছে: ১০:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬৫ জন পড়েছেন

পঞ্চগড়ে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হলেন সামুয়েল সাংমা

মোঃ মোহন মিয়া
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলায় কর্মরত সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব সামুয়েল সাংমা সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় তাকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম, মহোদয় নবপদোন্নত অতিরিক্ত পুলিশ সুপার জনাব সামুয়েল সাংমার কাঁধে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ ফরহাদ হোসেন, পঞ্চগড়সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে নবপদোন্নত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মহোদয় তার পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পদোন্নতি প্রাপ্তিতে জনাব সামুয়েল সাংমা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনা সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক জয়নাল আবেদীন আর নেই

পঞ্চগড়ে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হলেন সামুয়েল সাংমা

প্রকাশিত হয়েছে: ১০:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬