১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১,একজন নিহত।

  • মোঃ সুরুজ
  • প্রকাশিত হয়েছে: ০৩:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৩২ জন পড়েছেন

ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১,একজন নিহত।

মোঃ সুরুজ – ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে শহরের মার্কাস মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেরার শাপাটি গ্রামের বজলুর রহমানের ছেলে।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতুঞ্জয় বিশ্বাস জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু বোঝায় করে যশোরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচুলি বোঝায় করে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচুলি বোঝায় ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।ঝিনাইদহ সদর থানার জরুরী বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছে।

ট্যাগ

হোমনায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১,একজন নিহত।

প্রকাশিত হয়েছে: ০৩:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫