হোমনায় নবাগত ইউএনও মো. শহিদুল ইসলামের সঙ্গে মডেল প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. শহিদুল ইসলাম।
তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা।
২০১৯ সালে তিনি লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
এরপর নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
পরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের জোনাল স্যাটেলমেন্ট অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
পদোন্নতি পেয়ে সোমবার তিনি হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি পূর্ববর্তী ইউএনও ক্ষেমালিকা চাকমার স্থলাভিষিক্ত হয়েছেন। উল্লেখ্য, ক্ষেমালিকা চাকমা সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেছেন।
ব্যক্তিগত জীবনে মো. শহিদুল ইসলাম এক কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী লুৎফুন্নাহার সাথী ব্রাহ্মণবাড়িয়া শিক্ষকতা করছেন।
আজ ২ ডিসেম্বর হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন সরকার নবাগত ইউএনও মো. শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা হোমনা উপজেলার চলমান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবামূলক উদ্যোগ এবং সাংবাদিকতা-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
নবাগত ইউএনও মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে হোমনার সার্বিক উন্নয়ন ও জনসেবায় সকলের সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিনিধি 











