লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে এক বাইকারের মৃত্যু
নুরুল আমিন লোহাগাডা(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ট্রাকের চাকায় পিস্ট এক বাইকারের মৃত্যু হয়। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাইকারের নাম হাসান রিয়াদ (২৬)। তিনি একই উপজেলার চরম্বা ইউনিয়নের লুকতার বরপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। জানা গেছে একটি মাত্র মেয়ে সন্তানের পিতা তিনি।নিহত রিয়াদ লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র ছিলেন।
নিহত রিয়াদের খালাতো ভাই মো. জুনাইদ বলেন, পড়াশোনার পাশাপাশি বাড়ির পাশে জামছড়ি সেতু এলাকায় একটি দোকান নিয়ে ছোটখাটো ব্যবসা ও করতেন নিহত রিয়াদ। তিনি তাঁর দোকানে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন সেবা থেকে শুরু করে প্রিন্টিংয়ের কাজ এবং ইলেকট্রনিক ও প্রসাধনী পণ্য বিক্রি করতেন রিয়াদ।
জুনাইদ আরোও বলেন, ‘গতকাল রাতে লোহাগাড়া সদর ইউনিয়নের সুখছড়ি গ্রামে তাদের নানীর বাড়ি থেকে বাইক নিয়ে চরম্বার নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন রিয়াদ। কিন্তু উল্টে দিক থেকে একটি ঘাতক ট্রাক এসে রিয়াদকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দিকে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী বাংলাদেশের আলো কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটান তিনি। এবং দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও জব্দ করেন তাঁরা। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। নিহত রিয়াদের লাশ আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে,এ ঘটনায় সর্বোচ্চ আইন মোতাবেক পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











