০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে তরুণ দম্পতিকে জোরপূর্বক তালাক করানোর অভিযোগ

গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে এক নবদম্পতিকে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে মেয়ের ফুফাতো ভাই ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামী মো. আলামিন অভিযোগ করেন, তার স্ত্রী মনি আক্তারের পরিবারের লোকজন তাকে মারধর করে তালাকনামায় সই করাতে বাধ্য করে এবং একইভাবে মক্কেলকেও জোরপূর্বক তালাক দিতে বাধ্য করা হয়।

অভিযোগে জানা যায়, মো. আলামিন (পিতা—মো. জাইদুর রহমান, গ্রাম—সহড়াপাটি, গোদাগাড়ী, রাজশাহী) ও মোছা: মনি আক্তার (পিতা—মোঃ মুকুল প্রামাণিক, গ্রাম—চকপাড়া, শিবগঞ্জ, বগুড়া) দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২১ অক্টোবর ২০২৫ তারিখে মুসলিম শরীয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহে দেনমোহর ধার্য করা হয় ১,০০,০০০ টাকা, যার মধ্যে ১,০০০ টাকা স্বর্ণের নাকফুলের মাধ্যমে পরিশোধ করা হয়।

বিয়ের পর তারা স্বাভাবিকভাবে সংসার করছিলেন বলে জানান মো. আলামিন। কিন্তু পরিবারের কিছু সদস্য সম্পর্ক মেনে না নেওয়ায় নবদম্পতির ওপর চাপ সৃষ্টি করা শুরু হয়। অভিযোগ রয়েছে যে, মেয়ের ফুফাতো ভাই মেহেদী—যার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে—সে মেয়েকে আটকে রাখে এবং আলামিনের ওপর শারীরিক নির্যাতন করে তালাকনামায় জোরপূর্বক সই করিয়ে নেয়। একইভাবে মনি আক্তারকেও পরিবারের লোকজন চাপ প্রয়োগ করে তালাক দিতে বাধ্য করে।

ভুক্তভোগী আলামিন জানান, “মেয়েকে আমার সাথে কথা বলতেও দেয় না। তাকে জোর করে আটকে রাখা হয়েছে। আমাকে মারধর করে জোর করে তালাকনামায় সই নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ন্যায়বিচারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গোদাগাড়ীতে তরুণ দম্পতিকে জোরপূর্বক তালাক করানোর অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৯:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫